সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে ৯ অক্টোবর একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নম্বর কক্ষে দুপুর আড়াইটায় গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্র সংসদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র সংসদের নবনির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবেন।উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। মোট ১১টি পদের জন্য ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ সক্রিয় রয়েছে। প্রথমবারের মতো গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচিত সংসদ পূর্ণ মেয়াদ কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সংসদ বিলুপ্ত ঘোষণা করে। দীর্ঘ সাত বছরের বিরতির পর এবার গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত
বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত

বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় Read more

কমছে গোমতীর পানি, স্বস্তি ফিরেছে জনমনে
কমছে গোমতীর পানি, স্বস্তি ফিরেছে জনমনে

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের তোড়ে হঠাৎ করে ফুলেফেঁপে উঠেছিল কুমিল্লার গোমতী নদী। পানি বাড়তে Read more

তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে এই Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন