ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ ব্যবধানে হারলেও আজ আরো বড় পরাজয় সঙ্গী হয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যদের। ব্যাংককের অ্যানিভার্সারি স্টেডিয়ামে আজ দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সবমিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হার দেখল লাল-সবুজের মেয়েরা। ২০১৩ সালে প্রথম ম্যাচে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করে থাইল্যান্ড। দ্বিতীয় মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল স্বাগতিকেরা। তবে তাদের এক ফরোয়ার্ডের শট বারের ওপর দিয়ে যাওয়ায় লিড নেওয়া হয়নি। ১২ মিনিটে অবশ্য ঠিকই জাল খুঁজে নেয় তারা। লিড এনে দেন অধিনায়ক সাওয়ালাক পেংগাম।গোল হজম করা বাংলাদেশ বেশ কটি আক্রমণ করলেও তা সমতায় ফেরার মতো ছিল না। অন্যদিকে ২৩ মিনিটে বাংলাদেশের হাই লাইন ডিফেন্সকে আবারো বুড়ো আঙুল দেখায় থাইল্যান্ড। সতীর্থর বাড়ালো লং পাসে দৌড়ে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের ছিটকে ফেলে গোলরক্ষক রূপনা চাকমার মাথার উপর দিয়ে বলকে জালে পাঠান জিরাপর্ন মংকোলডি। ২৯ মিনিটে কর্নার থেকে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। মারিয়া মান্দার কর্নার থেকে হেডে গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ব্যবধান কমানোর আনন্দটা অবশ্য বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের। ম্যাচের ৩৪ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় থাইল্যান্ড। গোলটি করেন ম্যাডিসন ক্যাস্টিন। বিরতির পর ব্যবধান তো কমাতে পারেনি উল্টো আরো দুই গোল হজম করে বাংলাদেশ। মেরিসনের ৫৪ মিনিটে করা গোলটিতে অবশ্য ভুল ছিল বাংলাদেশের গোলরক্ষক রূপনার। গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসায় তার মাথার ওপর দিয়ে বলকে জালে পাঠান মেরিসন। এর ৩ মিনিট পর পেনাল্টি পায় থাইল্যান্ড।বক্সের মধ্যে জিরাপর্ন মংকোলডিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই পেনাল্টিও নেন তিনি। তার সফল স্পটকিকে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের শট প্রতিপক্ষের বক্সের ওপর দিয়ে উড়ে যায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে
বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকেনাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে Read more

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার Read more

শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ
শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। Read more

ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু
ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু

ডেমোট্রান্স ও ক্ষেত খামারের প্রতিষ্ঠাতা নুর ইসলাম বাবু ফাউন্ডার'স কমিউনিটি ক্লাব লিমিটেড’র প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন