পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে গরুর জন্য ঘাস আনতে গিয়ে তিনি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। নিহত আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে ঘাস কাটার সময় সাপ কামড়ালেও বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা স্থানীয় এক কবিরাজকে ডাকেন। কবিরাজ তিন দফা ঝাড়ফুঁক (ডোর) করার পর আবুল বশার অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নাইমুর রহমান মৃত ঘোষণা করেন।অন্যদিকে, একইদিন উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২) এবং গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০) সাপে কামড়ের শিকার হন। এদের মধ্যে লাইলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাজেরা বেগম বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, ‘সাপে কামড়ের পর যত দ্রুত সম্ভব রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে আসা জরুরি। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও অবশিষ্ট ৫ শতাংশ মারাত্মক বিষাক্ত। সময়মতো হাসপাতালে এলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে জীবন রক্ষা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করেন, যা প্রাণঘাতী হতে পারে।’গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আজ সাপের কামড়ে তিনজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই মারা যান। অপর দুই নারী চিকিৎসাধীন আছেন, এর মধ্যে লাইলী বেগমকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন

ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে Read more

নোয়াখালীতে চাঁদা না দেয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম
নোয়াখালীতে চাঁদা না দেয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে এলোপাথাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, হামলাকারী Read more

শার্শায় মুগ্ধতা ছড়াচ্ছে সোনামুখি বিলের পদ্মফুল
শার্শায় মুগ্ধতা ছড়াচ্ছে সোনামুখি বিলের পদ্মফুল

যশোরের শার্শায় মুগ্ধতা ছড়াচ্ছে হরিনাপোতা গ্রামের সোনামুখি বিলের গোলাপি রঙের পদ্মফুল। ফলে সকাল ও বিকেলে মানুষের আনাগোনায় জায়গাটি নান্দনিকতা পেয়েছে।দেখা Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

অ্যাশেজের সিডনি টেস্টের শেষ দিন আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল।সিডনি টেস্ট-৫ম দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড Read more

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন