বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তোলপাড় চালাতে পারে।ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, এ ঘূর্ণিঝড়ের জেরে ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আইএমডি ইতোমধ্যেই একটি সতর্কতা জারি করেছে। সেই অনুযায়ী, ‘মন্থা’ রোববার গভীর রাত পর্যন্ত অন্ধ্রের কাকিনাড়া থেকে প্রায় ৮৩০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।ঘূর্ণিঝড় ট্র্যাকার ওয়েবসাইট জুমআর্থ অনুসারে, এ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ উপকূলীয় অঞ্চলের দিকে এগোচ্ছে। কিছু কিছু রাজ্যে সরকারি জুনিয়র কলেজগুলো ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ইতোমধ্যেই অবিরাম বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশের স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ‘মন্থা’ ১২ ঘণ্টা ধরে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হবে এবং মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে। উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে, এটি ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী কাকিনাড়ার আশপাশে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, যা ১১০ কিলোমিটারেও পৌঁছাতে পারে।ঘূর্ণিঝড়ের আগেই ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে ওড়িশা, এনডিআরএফ এবং ওডিআরএএফ দল মোতায়েন করা হয়েছে। আটটি জেলায় ১২৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে ওড়িশা সরকার। ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, আল্লুরি আইথারাম রাজু, আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, এলুরু, কোনাসীমা, এনটিআর, গুন্টুর, কৃষ্ণা এবং বাপাতলা জেলায় আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী Read more

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ

জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ Read more

বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা
বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলা, রাখাইনসহ বিএনপি নেতাকর্মী আসামিবরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাঙচুর Read more

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা
মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা

সামরিক হস্তক্ষেপের পর মাদাগাস্কারে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে Read more

কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল Read more

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন