চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (৯ আগস্ট) ভোর ৬ টায় উপজেলার চুনতি ইউনিয়নের মৌলানা পাড়ায় নিজের বাড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা থেকে আজ শনিবার ভোর ৬টার মধ্যে যে কোন সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম।নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র পুত্র।পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত। পরে সেটি বিক্রি করে টাকা সব খেয়ে ফেলে। এরপর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। কয়েকদিন যাবৎ তার মাকে বলে আসছিল একটি সিএনজি কিনে দিতে; না হলে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে মরে যাবে। মা বলেছে ছেলের বাবা বিদেশ থেকে আসলে কিনে দিবে, কিন্তু ছেলেটি ধৈর্য্য না ধরে গভীর রাতে ঘরের টিনের চালের বিমের সাথে রশি দিয়ে ফাঁস লাগায়। আজ ভোর ৬ টার দিকে নিহতের মা-বোন তাকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ততক্ষণে সে মারা যায়।খবর পেয়ে চুনতি ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে, বিসিবির Read more

কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে সিএমপির চান্দগাঁও থানার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের Read more

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী Read more

মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান
মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন