দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় রাকিবুল হাসান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শাহরিয়ার ইমন ওরফে সম্রাট (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভীমলপুর সংলগ্ন লাভলী ফুড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাকিব ও আহত সম্রাট দুই বন্ধু। তাঁরা মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী শহরে এক আত্মীয়ের বাসায় আসছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত বাস তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন।আহত শিক্ষার্থী শাহরিয়ার ইমনের ডান হাত ও ডান পায়ের হাড় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।নিহত রাকিবুল হাসান উপজেলার কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে। আহত সম্রাট একই গ্রামের মো. জুলফিকার হায়দার আলীর ছেলে। ঈদের দ্বিতীয় দিনে এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী থানায় একটি মামলা (মামলা নং ১৯, জি আর ৪৬) রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল রানা জানান, ঘাতক বাসটি শনাক্তের কাজ চলছে।উল্লেখ্য, গত এক মাসে ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনায় ৬টি মামলা হয়েছে। সচেতন মহলের মতে, সড়কের অব্যবস্থাপনা, বেপরোয়া গতি, হেলমেট ব্যবহার না করা এবং অদক্ষ চালকদের কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বাড়ছে। নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন Read more

হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে রেখেছে ইরান। এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে Read more

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটিতে নানা অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের Read more

পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা
‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ Read more

‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি
‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি

কানাডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম। এবার প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে তার দল ক্যাভালরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন