জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।পোস্টে মুরসালীন লিখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।’তিনি লিখেন, ‘সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরও বলেন, ‘আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক
টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পর্যটননির্ভর কক্সবাজারে নেমে এসেছে বিপর্যয়। চার দিন ধরে থামছে না বর্ষণ, সাগরও রয়েছে উত্তাল। Read more

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস, এম, শফিকুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে Read more

নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব
নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’

দায়িত্ব নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারকে; ঠান্ডায় মানুষের দুর্ভোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন