কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন কোম্পানির বিরুদ্ধে। শুধু টাকা নেওয়াই নয়, তিনি পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে ওই অর্থ গ্রহণ করতে দেখা গেছে তাকে।  অভিযুক্ত নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিতে মাথায় কোরআন তুলছেন নুরউদ্দিন। একই সঙ্গে তার হাত থেকে নগদ দুই লাখ টাকাও গ্রহণ করছেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে ধর্মীয় অবমাননা ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।রোজিনা আক্তার অভিযোগ করেন, প্রথমে নুরউদ্দিন রাজনৈতিক আশ্রয় এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা নেন। তবে এখানেই শেষ হয়নি; টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন এই বিএনপি নেতা।তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।’স্থানীয় সূত্রে জানা গেছে, নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বহু বছর ধরে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রাজনৈতিক ছত্রছায়ার কারণে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন।শহরের এক ব্যবসায়ী বলেন, নুরউদ্দিনের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। অথচ আজ তিনি কোরআন মাথায় রেখে টাকা নিচ্ছেন- এটা শুধু প্রতারণা নয়, ভয়ঙ্কর রসিকতাও।ঘটনা জেলায় তোলপাড় সৃষ্টির পরও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সহজ হতো। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন দাবি করেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি। তবে তাকে প্রশ্ন করা হলে, কেন কোরআন মাথায় তুলে টাকা নেন, নুর উদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন এবং পরে প্রতিবেদকের সঙ্গে দেখা করার কথা বলেন।কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি। প্রথমে তাকে শোকজ করা হবে। যদি সে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪
মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি Read more

মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে Read more

খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন