সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক হয়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন রোকেয়া বেগম (৩২) ও মো. আনিছ (৩৮)। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, রোববার বেলা ১১টার দিকে ওই নারী ভূয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। পরে তাকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।পুলিশ জানায়, সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছে বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলার প্রস্তুতি চলছে।কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আটককৃত দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের বিষয় আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে ফোন করা হলে তিনি ফোন রিসিফ করেনি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার
মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার

২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সরকার মোট ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও Read more

ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি

ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন
রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন