নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসাটি নন-এমপিওভুক্ত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে একজন ছাত্রীর বিয়ে হওয়ায়, একজন ছাত্র বিদেশ চলে যায়। বাকি দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে এর মধ্যে পরীক্ষার চলাকালে আরো এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় বাকী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। তবে একজন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও তিনিও ফেল করেছেন।এ বিষয়ে মাদ্রাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছেন। ফলে পড়ালেখা ভালো হয়নি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, সবাই ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
যুবদের জনসম্পদে রূপান্তরে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবদের জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে Read more

গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক
গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক

চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে Read more

শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না, Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন