পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) সেনাদের মহড়া পরিদর্শনে যান মুনির।ওই সময় একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, ‘কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’সংবাদমাধ্যম দ্য ডন দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব।’গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এরসঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলে নয়াদিল্লি। এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। ভারত এ নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

যশোরে ট্রাকের চাকায় পিষ্টে সাইকেল আরোহী নিহত
যশোরে ট্রাকের চাকায় পিষ্টে সাইকেল আরোহী নিহত

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী ওরফে শিপন (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে Read more

এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম
‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম

চরম নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা Read more

দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে
দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে

দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন