জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানান।মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন।প্রসিকিউটর বলেন, ‘আজ (বুধবার) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষের আইনজীবী তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।আগামীকাল (আজ) প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জবাব দেব। এরপর প্রধান প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল তাঁদের চূড়ান্ত বক্তব্য দেবেন। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।’ তিনি আরো বলেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে মনে করে প্রসিকিউশন। অন্যদিকে আদালতে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযুক্তদের নির্দোষ দাবি করে তাঁদের খালাস চান। তিনি বলেন, ‘সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের অপরাধ আড়াল করে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে বাঁচাতে রাজসাক্ষী হয়েছেন।’তিনি অভিযোগ করেন, মামুনের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয়নি। তিনি যুক্তিতর্কের সময় আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, তখন আন্দোলন বৈধ ছিল। তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ। বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল বুধবার আসামিপক্ষের যুক্তিতর্ক শোনা শেষ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে Read more

নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় Read more

যুক্তরাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন যে করোনাভাইরাস
যুক্তরাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন যে করোনাভাইরাস

করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থা। কারণ এনবি.১.৮.১ Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন