টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত তিন দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৩১ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে একই ধরনের তাপমাত্রা বিরাজ করছে। বেলা ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ৩৯ শতাংশ। দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, এপ্রিলের প্রথম দিন থেকেই চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বৃহস্পতিবার থেকে জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (০৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। তিনি আরো জানান, এই ধরনের তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান Read more

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। Read more

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক

উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবার মুখোমুখি হন দুই নতুন মুখ। একদিকে অভিজ্ঞ চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়াওতেক, অন্যদিকে চমক হিসেবে ফাইনালে Read more

ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু
ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু

কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে বেড়াচ্ছেন শরিফ উদ্দিন নামে এক Read more

হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির Read more

সিরাজগঞ্জে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক
সিরাজগঞ্জে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক হয়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন