চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে উপজেলার তিয়ারবিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শামীম উপজেলার তিয়ারবিলা গ্রামের সাঈদ মালিতার ছেলে।পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে তিয়ারবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুকান্ত দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে ডিউটি করছিলেন। এ সময় ওই গ্রাম দিয়ে ৭/৮ জন ব্যক্তি দুইটি ব্যাটারী চালিত ভ্যানে করে যাওয়ার সময় পুলিশ তাদের ভ্যানটি গতিরোধ করলে ভ্যানে থাকা কয়েকজন পালিয়ে যায়। আটক করা হয় শামীমকে। তাকে তল্লাশি করলে একটি দেশী তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে Read more

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে Read more

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস
কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ জব্দ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন