নাটোরের লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রেললাইন ভাঙার খবর পেয়ে ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।আব্দুলপুর স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রেল কর্তৃপক্ষের নিয়মিত পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল শনাক্ত হয়। তৎক্ষণাৎ ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে, ভাঙা স্থানে ট্রেন চলাচলে সর্বোচ্চ ১০ কিমি গতি বেঁধে দেয় রেল কর্তৃপক্ষ। ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এবং ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন দুটি বস্তা গুঁজে দেওয়া ভাঙা লাইনের উপর দিয়েই চলাচল করেছে।রেল শ্রমিক মোস্তাক আহমেদ জানান, আমরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে এসেছি। মেরামতের কাজ করছি। আপাতত বস্তা গুঁজে ট্রেন পার হচ্ছে।আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে আমাদের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণের সময় লাইনে ভাঙা দেখতে পায়। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। মেরামত কাজ চলমান আছে। আশা করছি অল্প সময়ের মধ্যে মেরামত কাজ শেষ হয়ে যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

মাগুরায় খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা গেছে
মাগুরায় খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা গেছে

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি Read more

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ
ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ

ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষভাঙা সেতু, চলাচলে দুর্ভোগ, দেখার যেন কেউ নেই। নাটোরের সিংড়া উপজেলার চৌ-গ্রামে ভাঙা Read more

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শনিবার (০৭ জুন) দুপুরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন