সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। তাদের এক কাপ কফির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা।গত সপ্তাহে দুবাইয়ের কেন্দ্রস্থলে তাদের নতুন আউটলেটে এই প্রিমিয়াম কফির বিক্রি শুরু হয়েছে। রোস্টার্স ক্যাফে এর আগে থেকেই বিভিন্ন আউটলেটে উচ্চমানের পানীয় পরিবেশনের জন্য পরিচিত।তাদের মেনুতে রয়েছে, জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি: ১১০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬৪৫ টাকা), গোল্ড ক্যাপুচিনো: ৭৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ২,৪৮৬ টাকা)।এছাড়া তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যেখানে ১৫০ গ্রামের এক প্যাকেটের দাম ৩৫০ দিরহাম (প্রায় ১১,৫৯৯ টাকা)।রোস্টার্স ক্যাফের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্ট্যান্টিন হারবুজ বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার ফল এবং এটি দুবাইকে ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে তুলে ধরে।’ সূত্র: খালিজ টাইমস।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া ঢেমুশিয়ায় বসছে কোরবানির পশুর হাট, মাঝারি গরুর বেশি
চকরিয়া ঢেমুশিয়ায় বসছে কোরবানির পশুর হাট, মাঝারি গরুর বেশি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজারে বসছে কুরবানির হাট, তবে মাঝারি গরুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।সপ্তাহে দুই দিন এ বাজার বসবে। Read more

ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকালে Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

আশুলিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
আশুলিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন