ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকালে ৭টার দিকে এল’এস্কয়ার লিমিটেডের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, নিহত নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এস্কয়ার কোম্পানিতে চাকরি করতেন। গত ৪ মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার ফলে নাজমুল অন্যত্র আলাদা ভাড়া বাসায় থাকতেন।শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল তার স্ত্রীর সঙ্গে এল’এস্কয়ার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর পরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত
দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি
নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি

আসন্ন জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে ও তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন