আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।জানা যায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে আশুলিয়া থানার এস আই মনিরুল ইসলাম উপর হামলা ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক Read more

টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, Read more

পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। Read more

প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

৩১ মার্চ: নামাজের সময়সূচি
৩১ মার্চ: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ইংরেজি, ১৭ চৈত্র ১৪৩২ বাংলা, ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন