আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশবিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না।আমরা মনে করি, ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। বিসিবি ইতোমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে আইসিসি এই আবেদন নাকচ করে ভারতের ভেতরেই চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের কথা পরিষ্কার—ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতেই হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের কথায় পরিচালিত না হয়, তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানা যায়, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির এই আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি। এ ছাড়া আইসিসি থেকে পাঠানো নিরাপত্তার ঘাটতি-সংক্রান্ত একটি চিঠির কথাও উল্লেখ করেন তিনি, যা শিগগিরই সংবাদমাধ্যমকে দেওয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে রিলিজ দেওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাসংক্রান্ত কারণে সেখানে যেতে নারাজ বাংলাদেশ দল। এদিকে, বিশ্বকাপ শুরু হতে মাত্র চার সপ্তাহের কম সময় বাকি আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর
নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর

"পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ Read more

উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা আব্দুল মমিন (৪০) এর বিরুদ্ধে। সে উপজেলার লাহিড়ী মোহনপুর Read more

‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট
‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন