জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার (১৬ জুলাই) দুপুরে কালাই পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার অটোরাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসিম সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে এবং কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন নাসিম। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি ওই রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। পরীক্ষা না থাকায় বুধবার সকালে কাজে যান। দুপুরে মিলের ভাপারের গেট খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ Read more

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (১৪ Read more

ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে Read more

জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার
জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার

ভারতে অনুষ্ঠিত ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক Read more

ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাইব্যুনালের ২২ মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন