নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা। পরে তারা পরীক্ষা বাতিল ও নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে না হয়ে লিখিত আকারে গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র সরবরাহ করে লিখিতভাবে উত্তর দিতে বলা হয়। এতে প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১১ থেকে ১২ ঘণ্টার ব্যবধানে একই দিন রাতেই সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। যা একটি লিখিত পরীক্ষার ক্ষেত্রে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে প্রতিয়মান হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, পরীক্ষায় অংশ না নিয়েও কয়েকজনের রোল নম্বর চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত রয়েছে।পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের এক জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তার ঘনিষ্ঠতার সুযোগে সুবিধাভোগী প্রার্থী বাছাই করা হয়েছে। এমনকি বিপুল অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়ার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় পরীক্ষার্থীরা ১০ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ, অভিযুক্ত সিভিল সার্জনকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।অভিযোগের বিষয়ে জানতে বিকেল সোয়া ৩টার দিকে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির মুঠোফোনে একাধিক ফোন করা হলে তিনি রিসভি করেনি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক
মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক

আমি একজন নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক ৮০ বছরের Read more

ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা
ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা Read more

দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দফতরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে Read more

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন