বিশ্বের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রতি ১০০ মৃত্যুর মধ্যে একটি হলো আত্মহত্যাজনিত, যা মূলত তরুণদের মধ্যে বেড়ে চলা মানসিক স্বাস্থ্য সংকটের ভয়াবহ চিত্রকে তুলে ধরছে।অনেক দেশ তাদের মানসিক স্বাস্থ্য নীতি এবং কর্মসূচিগুলোকে শক্তিশালী করেছে, তবুও মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং প্রচারের জন্য পরিসেবাগুলো বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী আরও বেশি বিনিয়োগ এবং পদক্ষেপের প্রয়োজন।ডব্লিউএইচওর তথ্যমতে, ২০২১ সালে বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে। সংস্থার অ-সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডেভোরা কেস্টেল বলেন, বিশ্বব্যাপী প্রতিটি আত্মহত্যার বিপরীতে ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে। এসব মৃত্যু শুধু জীবনকে শেষ করে না, অসংখ্য পরিবার, বন্ধু ও সহকর্মীকে অমানবিক কষ্টের মুখেও ফেলে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা, আর একই বয়সী পুরুষদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বয়স-সমন্বিত আত্মহত্যার হার বিশ্বব্যাপী ৩৫ শতাংশ কমলেও নির্ধারিত লক্ষ্য থেকে এখনো পিছিয়ে রয়েছে বিশ্ব। ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে আত্মহত্যার হার এক-তৃতীয়াংশ কমানোর যে লক্ষ্য ছিল, তা বর্তমান প্রবণতায় মাত্র ১২ শতাংশ কমানো সম্ভব হবে।অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত আত্মহত্যার হার বেড়েছে ১৭ শতাংশ। অন্য সব অঞ্চলে কিছুটা কমলেও প্রায় তিন-চতুর্থাংশ আত্মহত্যা ঘটছে নিম্ন-আয়ের দেশগুলোতে, যেখানে বিশ্বের অধিকাংশ মানুষ বসবাস করে।ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, আত্মহত্যার হার ধীরে ধীরে কমলেও মানসিক ব্যাধি, বিশেষ করে উদ্বেগ ও হতাশার প্রবণতা দ্রুত বাড়ছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির চেয়েও দ্রুত বেড়েছে। বর্তমানে ১০০ কোটির বেশি মানুষ এসব ব্যাধিতে আক্রান্ত।সংস্থাটি জানায়, তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। এ বৃদ্ধির পেছনে প্রধান দুটি কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং কোভিড-১৯ মহামারি উল্লেখ করেছেন ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমেরেন।সংস্থাটি উদ্বেগ জানিয়ে বলছে, বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। ২০১৭ সালের পর থেকে স্বাস্থ্য বাজেটের মাত্র দুই শতাংশ মানসিক স্বাস্থ্যে ব্যয় হচ্ছে, যা পরিবর্তন হয়নি। হতাশায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ৯ শতাংশ চিকিৎসা পায়।ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা পরিবর্তন করা এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন ৩ অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

যশোরে কনকনে ঠান্ডা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে
যশোরে কনকনে ঠান্ডা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

যশোরে শীতের দাপট বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা নেই সূর্যের। ইতিমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে। ৮ থেকে ১১ Read more

আনোয়ারায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা সাড়ে ২৭ হাজার টাকা
আনোয়ারায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা সাড়ে ২৭ হাজার টাকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিচালিত পৃথক দুটি প্রশাসনিক অভিযানে মোট সাড়ে ২৭ হাজার Read more

দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন
দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন

ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মোঃ নিরব নামের যুবক এক বাংলাদেশি দম্পতিকে দীর্ঘদিন Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন