২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে।ফলাফল তিনভাবে জানা যাবে:প্রথমত, ওয়েবসাইট www.educationboardresults.gov.bd–এ গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।  দ্বিতীয়ত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।  তৃতীয়ত, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে—এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।  ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এদিকে, ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd  গিয়ে আবেদন করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কেশবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. জাদু (৪৪) নামের Read more

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি

সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ছাড়পত্রে মুজিব Read more

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!
ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!

চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। ফলে কষ্টে থাকছে দেশের Read more

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এক ফোনালাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা Read more

‘আমার কোনো পুরুষের দরকার নেই’
‘আমার কোনো পুরুষের দরকার নেই’

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন এখন যেন আর ব্যক্তিগত নেই! মালাইকা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নানা সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে Read more

সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন