৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ গোল হজম করে নিশ্চিত জয়ের ম্যাচ ড্রয়ের শঙ্কা তৈরি হয়। তবে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এতে সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের একটি করে গোলটি করেছেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা ও তৃষ্ণা রানী। নেপালের গোল দুটি করেছেন আনিশা রায় ও মীনা দিউবা। দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। এদিন ঢাকার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে দুই পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। বাদ পড়েন উমহেলা মারমা ও  রুপা আক্তার। দলে ঢুকেন বর্ণা খাতুন ও শান্তি মার্ডি। দলে পরিবর্তন এলেও আক্রমণে কমতি ছিল না বাংলাদেশের। নিয়মিত আক্রমণে ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকা বল নিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন মুনকির কাছে। নেপালের ডিফেন্ডার গোললাইন সেভ করেন। কিন্তু ফিরতি বলে শটে জালে জড়ান সিনহা। টুর্নামেন্টে যেটা তার দ্বিতীয় গোল।গোল হজমের পর আক্রমণ বাড়ায় নেপাল। ২৭ মিনিটে আনিশা রায়ের ফ্রি–কিক প্রতিহত হয় পোস্টে। এক মিনিট পর নেপালের আরেকটি আক্রমণ নস্যাৎ করেন বাংলাদেশের গোলকিপার স্বর্ণা রানী। ৩৩ মিনিটে নেপালের আক্রমণ রুখে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ম্যাচে দ্বিতীয়বার বাংলাদেশ এগিয়ে যায় ৩৭ মিনিটে। গোল করেন আগের হ্যাটট্রিক করা সাগরিকা। এরপর ৪৩ মিনিটে বাংলাদেশের রক্ষণ অরক্ষিত পেয়েও গোল আদায় করতে পারেনি নেপাল। তাদের মিনা দেউবার শট খুঁজে পায়নি বাংলাদেশের জাল।দ্বিতীয়ার্ধে দু’দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়। তবে ম্যাচের ৫৬ মিনিটে দুই দলের উত্তেজনা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। এর জেরে বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। এতে ১০ জনের দলে পরিণত হয় দুই দল।ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি পায় নেপাল। তা থেকে গোল করতে ভুল করেননি নেপালের আনিশা রায়। এরপর ৮৬ মিনিটে মীনা দেওয়ার গোলে ম্যাচটি সমতায় আনে নেপাল। রেফারি যোগ হওয়া সময় দেন ৭ মিনিট। নাটকীয়তার তখনও বাকি। শেষ বাঁশি বাজার খানিক আগে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। এরপর দারুণ একটা গোল করেন ‍তৃষ্ণা রাণী। তার জয়সূচক গোলেই কোচ পিটার বাটলার যেন হাঁফ ছেড়ে বাঁচেন।চার দলের এই রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হবে। প্রতিদ্বন্দ্বী চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।  শক্তিমত্তার বিচারে স্বাগতিক বাংলাদেশই এবার ফেভারিট। গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতকে সঙ্গে নিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের লক্ষ্য সেই শিরোপা ধরে রাখা। ঘরের মাঠে লাল-সবুজের দল সে লক্ষ্যেই এগোচ্ছে আত্মবিশ্বাসে ভর করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ
বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ

পটুয়াখালীর বাউফল উপজেলায় উন্মুক্ত চরাঞ্চলের জলাশয়ে মহিষ লালন পালন করতে গিয়ে ৯টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় Read more

বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল এবং আব্দুর রহমান হল পুনরুদ্ধার ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় Read more

ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল
ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন