ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। শনিবার, ২১ জুন ২০২৫ ইংরেজি, ৭ আষাঢ় ১৪৩২ বাংলা, ২৪ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৪৪ মিনিট।জোহর- ১২:০৪ মিনিট।আসর- ৪:৪০ মিনিট।মাগরিব- ৬:৫২ মিনিট।ইশা- ৮:১৯ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৪৯ মিনিট।আজ সূর্যোদয়- ৫:১১ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এসকে/ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের Read more

পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। একই সঙ্গে পারভেজের মর্মান্তিক Read more

৪ জুন: নামাজের সময়সূচি
৪ জুন: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৪ জুন ২০২৫ ইংরেজি, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ৭ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি
পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া ও লালপুর অংশের পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের আস্তানা উচ্ছেদ, নদীপাড়ের বাসিন্দাদের Read more

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন