পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে পদত্যাগ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বাদল আকন্দ ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উত্তর মেন্দা এলাকার মৃত. আমজাদ হোসেনের ছেলে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা বাদল আকন্দ বলেন, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগের সদস্যপদ ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। আমি একজন ভাঙ্গুড়া বাজারের থাই ও গ্লাস ব্যবসায়ী, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান উপজেলা আওয়ামী লীগের অফিসের সাথে হওয়ায় আমি দলীয়ভাবে আওয়ামী লীগের সভাপতি পদে থেকে ব্যবসার পাশাপাশি দলীও কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। বর্তমানে আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় আমি দলীয় সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করতে চাই না এবং শারীরিকভাবে সুস্থ হলে ভবিষ্যতেও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি পরিষ্কার মনোভাব নিয়েই এই পদত্যাগ করছি। আমাদের দুনিয়াটা তো ক্ষনিকের এবং পরীক্ষাস্বরূপ। এই দুনিয়াতে যদি আমল করে যেতে পারি সেটাই হলো সবচেয়ে মুল্যবান জিনিস। বাকি জীবনটা যেন ইবাদত বন্দেগিতে কাটাতে পারেন তার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার Read more

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট Read more

‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

আকাশসীমা খুলে দিল ইসরাইল
আকাশসীমা খুলে দিল ইসরাইল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন