জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার হবে ভিন্ন পদ্ধতিতে।সোমবার (২ জুন) বেতার ও টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঘোষণার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি পাস হবে। বাজেট বক্তৃতার পরপরই বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হবে।এ ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। এতে বাজারে বেশকিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।দাম বাড়তে পারে যেসব পণ্যেরসিগারেট: গত জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে ৫-৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল। নতুন বাজেটে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। ফলে সিগারেটের দাম আরও বাড়তে পারে।রড ও স্টিল: নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল রডের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমদানিতে ভ্যাট ২০ শতাংশ থেকে ২৩ শতাংশ এবং উৎপাদনে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফিক্সড আমদানি শুল্ক বাতিল হলেও, শুল্ক-ভ্যাট বৃদ্ধির ফলে প্রতি টন রডের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বাড়তে পারে।এসি-ফ্রিজ: ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাজেটে। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এটি ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে, যা এসব পণ্যের দাম বাড়াতে পারে।মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ: মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতে গত অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে ৩ শতাংশের অতিরিক্ত সব আমদানি, নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। তবে এতে মোটরসাইকেলের দাম কমেনি বললেই চলে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক-ভ্যাট কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।দেশীয় তৈরি মোবাইল ফোন: মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে ভ্যাট ২-২.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে, যার ফলে দেশীয় মোবাইল ফোনের দাম বৃদ্ধি পেতে পারে।ব্যাটারি: ব্যাটারিচালিত রিকশার ১,২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১% থেকে ১৫% করার প্রস্তাব রয়েছে, যা এই খাতে প্রভাব ফেলতে পারে।কসমেটিক্স পণ্য: লিপস্টিক, আইলাইনার, ফেসওয়াশসহ কসমেটিক্স পণ্যের আমদানির ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব আসতে পারে। উদাহরণস্বরূপ, লিপস্টিকের প্রতি কেজির শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে ৪০ ডলার হতে পারে।অন্যান্য: এ ছাড়াও প্রস্তাবিত বাজেটে দাম বাড়তে পারে দেশীয় তৈরি সুতা, ব্লেড, বিদেশি চকলেট, মার্বেল-গ্রানাইট, বিদেশি খেলনা, হেলিকপ্টার, টেবিলওয়্যার ইত্যাদি পণ্যের দাম বাড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা উপজেলা Read more

চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা
চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা

ঈদুল আজহার পরপরই চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া কেনাবেচা শুরু হলেও বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সরকার নির্ধারিত দামের Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

‘শাওন, আলভি, তানভীর ও আলিফ- তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয়, চার জন সর্ম্পকে বন্ধু। তাদের স্বপ্ন ছিলো বহু। তবে Read more

গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র
ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন