চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (০১ জুন) বিকেলে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, ‘জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’গত ২৮ মে বিকেলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচিতে অংশ নিতে ছাত্র জোটের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে একদল যুবক আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে শুরুতে আকাশ চৌধুরী এক যুবককে লাথি মারেন। পরে এক নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন তিনি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পুষ্পিতা নাথ বলেন, ‘যে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি অ্যানি চৌধুরী। যিনি লাথি মেরেছেন তিনি ছাত্রশিবিরের কর্মী।’ এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে একজন জামিন পেয়েছেন। অন্যজন কারাগারে আছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব Read more

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’
‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন