বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশের অর্থনীতিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আইসিটি খাতের দক্ষ তরুণদের হাত ধরে বাংলাদেশ ভালো অবস্থানে জায়গা করে নিবে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, পদক প্রাপ্তি বড় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করাই মূখ্য বিষয়। অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের পছন্দের বিষয়টাকে প্রাধান্য দেয়া উচিত। তিনি বলেন, আইসিটি খাত শুধু প্রযুক্তিগত উন্নয়নেই নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি দৃশ্যমান উৎস হয়ে উঠেছে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মো. সিদ্দিকুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।এ সময় বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৮টি জেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাড়াইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, বৃদ্ধকে গণপিটুনি
তাড়াইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, বৃদ্ধকে গণপিটুনি

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী মোঃ হোসেন মিয়া Read more

গাজায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
গাজায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

ফিলিস্তিনের গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ Read more

চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক
চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদিব (২৩) নামে Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পরিবেশ নিষিদ্ধ লিষ্টার ও বোমা মেশিনের দ্বারা বালু উত্তোলন ও প্রকাশ্যে লুটপাট চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন