দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে হিলির ছাতনি চারমাথা বাজারে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। সেই সাথে দোকানদুটি থেকে সকল নিষিদ্ধ সিরাপ জব্দ করে তা ধ্বংস করে দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে বিকেলে হিলির ছাতনি চারমাথা বাজারে বেলাল হোসেন ও মোতালেব হোসেনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় দুটি দোকান থেকে প্রায় ২ হাজার পিস নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা ও মোতালেব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিষিদ্ধ সিরাপ বিক্রয় না করে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন যুব ও Read more

বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি
বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ Read more

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন Read more

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে পাবিপ্রবিতে গ্লোবাল স্ট্রাইক পালিত
গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে পাবিপ্রবিতে গ্লোবাল স্ট্রাইক পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এক গ্লোবাল স্ট্রাইক, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন