বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার (২৪ মে) অভিনেতার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউ-তে।‘সান অব সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন।তিনি শোক প্রকাশ করে জানান, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, বা কারও সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারও সঙ্গে কিছু বলত না। আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘দাস্তাক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। মুকেশ ভাটের প্রযোজনায় সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করেন। ক্যারিয়ারে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’, ‘ডন’সহ অনেক হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতেও। তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয়প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Read more

যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল
যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন