গাজা উপত্যকার প্রশাসনকে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন।গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং হামাস সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় ফিলিস্তিনের সেই অবরুদ্ধ উপত্যকায়।ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল— গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির মরদেহ। বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক বেশ কয়েক জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব।পয়েন্টে আরও বলা হয়েছিল, প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে ইসরায়েল।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পর ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধাবাহিনী। হামাসের হামলার জবাব দিতে এবং অপহৃত জিম্মিদের উদ্ধারে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দুই বছর ধরে চলা সেই অভিযানে নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ লক্ষাধিক।সংঘাতের দুই বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েক জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হিসেব অনুযায়ী, শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিলেন ৪৮ জন ইসরায়েলি জিম্মি। তবে হামাস জানিয়েছিল, এই জিম্মিদের মধ্যে জীবিত আছেন ২০ জন। বাকি ২৮ জন মারা গেছেন।যুদ্ধবিরতির পর তৃতীয় দিন অর্থাৎ ১৩ অক্টোবর জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তার পর মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর শুরু করে।গাজার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ইসরায়েলের কাছে ১৫ জন মৃত জিম্মির মরদেহ এবং দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে। বাকি ১৩ জিম্মির মরদেহও ফেরত দেওয়া হবে। সর্বশেষ মঙ্গলবার ২ জন জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দেওয়া হয়েছে।চুক্তির শর্ত অনুসারে সেই দুই জিম্মির মরদেহের বিনিময়ে বুধবার ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত মোট ১৯৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের প্রশাসন।সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর Read more

জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২
জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের Read more

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর নদীতে মিলল রমজানের মরদেহ
নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর নদীতে মিলল রমজানের মরদেহ

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজান মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন

ভোলার বোরহানউদ্দিনের বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ ইসলাম (২৫) নামের এক টগবগে যুবক। বিদ্যুৎ Read more

মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন