আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ দিন গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ইসিতে ১৭৬টি আপিল দায়ের করা হয় বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান।আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার শেষ হয়। বৃহস্পতিবার চতুর্থ দিনে ইসিতে ১৭৪টি আপিল দায়ের করা হয়। বুধবার ১৩১টি এবং মঙ্গলবার ১২২টি আপিল দায়ের করা হয়।এ ছাড়া গত সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়।গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন
জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন

হিরসুটিজম বা হরমোনজনিত রোগে আক্রান্ত বিরল বৈশিষ্টের একটি পরিবার মানবেতর বসবাস করছেন জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে । হতদরিদ্র পরিবারটির Read more

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার Read more

সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকা Read more

৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু
৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক Read more

মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জনের মতো শিক্ষার্থী Read more

বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সহ-সভাপতি সবুজ আকনকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন।বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ত্যাগী নেতা সবুজ আকনের বহিষ্কারাদেশ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন