সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।  ধারণা করা হচ্ছে, দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ছোড়া ড্রোন জ্বালানি ডিপোতে আঘাত হানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধ তৃতীয় দিনের জন্য শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলেছে। ধোঁয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশের এলাকা থেকে।বাসিন্দাদের মতে, এটি আরএসএফের ড্রোন হামলা ছিল। তারা শহরের জ্বালানি ডিপো, বিমান ঘাঁটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করেছে।সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে। রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এরপর সোমবার শহরের জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্য করে চালানো হয় হামলা। উভয় হামলায় আরএসএফকে দায়ী করে সামরিক সূত্র।সামরিক সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনী আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি বিমান এবং অস্ত্র ডিপো ধ্বংস করেছে। এরপরই এই হামলাগুলো করা হয়। যদিও হামলার দায় স্বীকার করেনি আরএসএফ।প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে আরএসএফ সুদানের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে।  বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলির মধ্যে একটি।জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, ২০ হাজারেরও এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকরা মৃতের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার বলে অনুমান করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(৮ জুলাই)  বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী
শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার Read more

ঢাকায় কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন