ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছেন।এদিকে শনিবার (২১ জুন) ভোররাতে ১৮তম দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী  (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এটি ছিল ইরানের ১৮তম আক্রমণ। এতে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোতে হামলা চালানো হয়েছে।এই হামলায় ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করা হয়। ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা  এই ড্রোনকে বাধা দিতে পারেনি বলে দাবি আইআরজিসির। পাশাপাশি সম্মিলিত ড্রোন, ক্ষেপণাস্ত্র অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। এছাড়া ক্ষয়ক্ষতির কোন তথ্যও প্রকাশ করেনি দেশটি। প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, এরপর থেকে টানা নয়দিন চলছে সংঘাত। এ সময় একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়েছে দুই দেশ। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার
মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার

বরিশালে কোন ক্রমেই থামানো যাচ্ছেনা রাতের আধাঁরে অধিকমূল্যে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনা। অথচ ফিলিং স্টেশনগুলো Read more

টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)

চলছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। এছাড়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের ‘থ্রিলিং’ শেষ দিন আজ।৪র্থ টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াভোর ৫টা, টি স্পোর্টসওল্ড Read more

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল Read more

সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন