ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং এই মন্তব্য করেন।তিনি বলেন, ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে, যার ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’।চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন।এদিকে ইরানে আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। শনিবার (২১ জুন) ভোরে চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছেন, এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, আহতদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।সূত্র : আনাদলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন Read more

ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের Read more

বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী
বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, 'বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের Read more

বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এতো বড় একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের Read more

ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন