ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা করবে না।এই ঘোষণাটি এলো ঠিক তখনই, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সামনে কঠিন সময় আসছে।শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ইউরোপীয় দেশগুলো (যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন) তাকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে।তবে আরাগচি স্পষ্ট করে জানান, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনও কূটনৈতিক আলোচনা করব না।”তিনি দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হবে না।”এদিকে ইসরায়েল ঘোষণা করেছে, তারা ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে ইরান কেন্দ্রীয় ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।ইরানের হামলার পর তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবরে বলা হয়েছে, একটি ভবনে আগুন ধরে গেছে, সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এর আগে শুক্রবার ইরান হাইফা শহর লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে একজন নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই নিয়ে ইসরায়েলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের একাধিক সামরিক স্থাপনা, অস্ত্র মজুতকেন্দ্র ধ্বংস করে এবং কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে এই সংখ্যা ৬৩৯ ছাড়িয়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার
নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা Read more

ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী
জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।রোববার (৩১ Read more

টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন
টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন

সীমান্ত নগরী কক্সবাজার টেকনাফে উৎসব মুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ জুন) সন্ধ্যার Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন