দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।আল-আনসারি জানান, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে। তিনি বলেন, এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও ইসলামি বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।ইসরায়েলের এই হামলাকে কাতার “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” আখ্যা দিয়েছে। এ বিষয়ে আল-আনসারি বলেন, দোহায় হামাস আলোচকদের আবাসিক প্রাঙ্গণ লক্ষ্য করে চালানো এই হামলা কাপুরুষোচিত আগ্রাসন এবং ইসরায়েল কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে।গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দোহায় পৌঁছেছেন । সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে “আক্রমণাত্মক পদক্ষেপ” হিসেবে নিন্দা জানিয়ে দোহাকে পূর্ণ সংহতির আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, Read more

মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে
মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। Read more

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন