ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি এই ঘোষণা দেয়। খবর আনাদুলু এজেন্সি।এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যোগ দেয় বহরে। সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় আকারের ত্রাণ মিশন শুরু করে। তাতে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।সেই বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছতেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত সব নৌযান আটক করে নিয়ে যায়। জাহাজের আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।তবু তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি নেতানিয়াহুর সরকার। বরং আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েল আগের মতোই অবরোধ জারি রেখেছে।এই অবস্থার মধ্যেই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো, যা নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক মানবিক মহলে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ Read more

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনঃনির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের (RM) বিনিময় হার Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন