বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক শোকবার্তায় আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (ভারপ্রাপ্ত) এইচ এম মহিউদ্দিন মনজুর ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সাজ্জাদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা।নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও প্রতিরোধের এক দীপ্ত উদাহরণ।শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর Read more

মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত
মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত

মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ জন কূটনীতিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ
গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ

সারাদেশে গুচ্ছ প্রক্রিয়ার অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ১৩১০ Read more

ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই Read more

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন