ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।শুক্রবার (২৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ৬০ জনেরও বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গভীর রাত ও শুক্রবার ভোরেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলা চলছে এবং এতে করে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং চিকিৎসকরা জানান, ইসরায়েলি হামলায় উত্তর গাজার জাবালিয়ায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন।পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে Read more

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে

ধরলা অববাহিকায় রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। এতে নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জজ Read more

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে Read more

ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের একটি ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এছাড়া পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে Read more

উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। মঙ্গলবার (০৬ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই Read more

শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি
শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি

বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য অংশ হিসেবে পরিচিত মাটির খেলনা। একসময় দুর্গাপূজায় শিশুদের প্রিয় উপহার ছিল এটি। বিগত কয়েক দশক আগেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন