এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী বছরের নভেম্বরে ভারতে আয়োজিত হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেল তারা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দলের হয়ে গোলের খাতা খুলেন আশরাফুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন।তৃতীয় কোয়ার্টারে আবারও স্কোরশিটে নাম লেখান রোমান সরকার। এর কিছু পরেই তায়েব আলীর স্টিকে আসে পঞ্চম গোল। ম্যাচের ৩৭তম মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান, তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি।এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে।উল্লেখ্য, শুরুতে এই আসরে বাংলাদেশের খেলার কথা ছিল না। কিন্তু নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার কারণে পাকিস্তান দল নাম প্রত্যাহার করে নিলে সুযোগ আসে বাংলাদেশের সামনে। একই কারণে ওমান অংশ না নেওয়ায় তাদের জায়গা নেয় কাজাখস্তান। এমন সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে বড়সড় অর্জন এনে দিল জহিরুল ইসলাম রাজনের দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন
দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিরামপুর বৈষম্যবিরোধী চাকুরী Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান
এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন