সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চনকে দলপ্রধান হিসেবে রেখে এ নতুন দলটি যাত্রা শুরু করেছে।দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে এই দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন এই অভিনেতা।উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪
গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং Read more

পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট
পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন একটি পোলিশ এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পোজনানের কাছে Read more

নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর
নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। সোমবার (১৫ Read more

চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্র সংসদ
চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে সংগঠনটির পক্ষ থেকে কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন