কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় দেন। এ সময় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি হলেন- ভৈরব উপজেলা সদরের কালিকাপ্রাসাদ এলাকার মৃত রেনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৫০)। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত স্বপ্না বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল কালিকাপ্রাসাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘ ৪ দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে Read more

জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা
জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা

টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় কামরুজ্জামান জীবন (২৭) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও প্রধান আসামি সুজন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন