রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরা (৮) দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) সকালে সখীপুর উপজেলার হতেয়ার কেরানীপাড়ার মেহেনাজ আফরিন হুমাইরা এবং মির্জাপুরের ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামে তানভীর আহমেদকে দাফন করা হয়েছে। মেহেনাজ আফরিন হুমাইরা হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তানভীর আহমেদ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও মির্জাপুরের নবভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে।মঙ্গলবার সকাল ৯টায় সখীপুরের হতেয়া কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাযা শেষে হতেয়া কেরানীপাড়া সামাজিক গোরস্থানে মেহেনাজ আফরিন হুমাইরাকে দাফন করা হয়। এদিন সকাল ১০টায় মির্জাপুরের নবভাতগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তানভীর আহমেদকে দাফন করা হয়। জানাজা নামাজে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলার গ্রাম দুটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। জানা নামাজ শেষে দাফন করা হলেও জেলার মির্জাপুর ও সখীপুর উপজেলার আকাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে রয়েছে।এর আগে মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আফরিন হুমাইরার মরদেহ ঢাকা থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের কেরানীপাড়া এলাকায় নিজ গ্রামে আনা হয়। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘরের এক কোণে শুয়ে শুয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বিমান দুর্ঘটনায় নিহত মেহেনাজ আফরিন হুমাইরার বাবা দেলোয়ার হোসেন বলছিলেন, ‘আমার মেয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। সে মেধাবী ছিল। আমার মেয়ে ডালিম পছন্দ করত, এজন্য আমি বাড়িতে ডালিম গাছ রোপণ করেছি- যাতে বাড়ি এসে ডালিম খেতে পারে আমার মা হুমাইরা। এই অল্প বয়সে চোখের সামনে এভাবে আমাকে ছেড়ে চলে যাবে- এমনটা কখনো কল্পনাও করিনি।’স্থানীয় শামসুল আলম জানান, এই রকম মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ কখনো প্রত্যাশা করেনি। মুহূর্তের মধ্যেই কতগুলো বাচ্চা শেষ হয়ে গেল। বিমান বাহিনীর ট্রেনিংগুলো নিরাপদ জায়গায় করার দাবি জানান তিনি।অপরদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত তানভীরের চাচাতো ভাই সজিব জানান, তার চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করিয়েছিলেন। তানভীরের ছোট ভাই তাসবির চতুর্থ শ্রেণিতে পড়ে। তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মির্জাপুরের নবভাত গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে উঠে।এদিকে মেধাবী এ ছাত্রের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এবিএম আরিফুর ইসলামসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুর উপজেলার দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। নিহতদের সবার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করছি। টাঙ্গাইলের দুই শিক্ষার্থীসহ নিহত সকলের পরিবারের পাশে বিএনপি আছে এবং থাকবে।’টাঙ্গাইলের দুই শিক্ষার্থী বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে
ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবেন না। একই সঙ্গে Read more

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নারীসহ আহত ৬
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নারীসহ আহত ৬

ঘন কুয়াশার কবলে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে বাসটির নারীযাত্রীসহ অন্তত ছয় Read more

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার স্টিমার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন