ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে। জুনে ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় গত ১ জুলাই ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে ছিলেন বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। পরে করাচি-দুবাই হয়ে তারা ঢাকায় আসেন।এরপর দ্বিতীয় দফায় গত ৮ জুলাই ঢাকায় আসেন আরও ৩২ বাংলাদেশি। সোমবার তৃতীয় দফায় ৩০ জন নাগরিকের দেশে ফেরার মধ্যদিয়ে ইরান থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হলো।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে দুই দফায় ৬০ জন বাংলাদেশি ইতোমধ্যেই দেশে ফিরেছেন। আর তৃতীয় দফায় ফিরেছেন ৩০ জন। এ নিয়ে মোট ৯০ জন নাগরিককে ফিরিয়ে আনা হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে প্রথমস্থান অর্জন করেছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। মোট ২ ঘণ্টার রেসিংয়ে প্রায় ৩শ' কিলোমিটার দূরত্বের এই Read more

তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু
তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু

দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। Read more

লালমনিরহাটে বাস-অটো সংঘর্ষে ৮ জন গুরুতর আহত
লালমনিরহাটে বাস-অটো সংঘর্ষে ৮ জন গুরুতর আহত

‎লালমনিরহাট জেলা শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আহত হয়েছেন অটো রিক্সায় থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন