ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ সপ্তাহের সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে স্বর্ণ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে বিক্রি হচ্ছে। যা গত ২৩ জুনের পর স্বর্ণের সর্বোচ্চ দর।এছাড়াও ফিউচার মার্কেটেও প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৭১ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাণিজ্য শুল্ক নীতি বাস্তবায়নের অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলুদ ধাতব বস্তুটির চাহিদা আবারও বাড়ছে।গত শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এমন হুমকি দেন তিনি। এরপর থেকে আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে স্বর্ণ।এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সবশেষ গত ৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরদিন ৮ জুলাই থেকেই দেশের বাজারে সমন্বয় করা দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু বেনাপোল কাস্টমস হাউজে
‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু বেনাপোল কাস্টমস হাউজে

টানা ৫দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এর ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল Read more

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা নগরীর টমসমব্রিজ রামমালা এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি
নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন