ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। ডাইভারশন থাকবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং।যানবাহন চলাচলে বিকল্প রাস্তা—ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখি যানবাহনসমূহকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।আরও বলা হয়, আগামীকাল ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উপরোক্ত ক্রসিংসমূহসহ আশপাশের এলাকা বা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।অন্যদিকে সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের ৪টি বড় শহরে Read more

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

এনসিপির কমিটি গঠনে জেলা-উপজেলা আহ্বায়কের বয়স নির্ধারণ
এনসিপির কমিটি গঠনে জেলা-উপজেলা আহ্বায়কের বয়স নির্ধারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া Read more

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ নভেম্বর, সকাল ১০ টায় Read more

৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন