কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো মানুষ অবশেষে নতুন করে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।সংবাদমাধ্যম তাসনিম নিউজ ইরানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ’ খুব দ্রুতই পুরোপুরি সচল হবে।সপ্তাহের শুরুতে দেশব্যাপী মোবাইল ও ইন্টারনেট সংযোগ একযোগে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার ফলে প্রায় ৯ কোটিরও বেশি মানুষ একপ্রকার বিশ্ব থেকে আলাদা হয়ে পড়েন।সরকারের দাবি, ইসরায়েলি সাইবার হুমকির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষায়। কিন্তু এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ নাগরিকেরা। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বহু মানুষ জানতে পারেননি, তাদের পরিবার বা আত্মীয়স্বজন নিরাপদে আছেন কি না।মানবাধিকার সংস্থাগুলো এই ইন্টারনেট বিচ্ছিন্নতাকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। তবে ইরান সরকার তাদের অবস্থানে অনড়—জাতীয় স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছে বলেই জানানো হয়েছে।রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াই-ফাই সংযোগ ধীরে ধীরে ফিরে আসছে। তবে দেশটির অনেক গ্রামীণ অঞ্চলে এখনো ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার হয়নি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে চলন্ত বাসে বাঙলা কলেজের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে চলন্ত বাসে বাঙলা কলেজের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীকে (২৬) রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা Read more

‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’
‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’

ময়মনসিংহের নান্দাইলে এক পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে, এটাই এখন Read more

যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ
যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ

আগমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় Read more

এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া Read more

আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন