উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ‘কক্সবাজার ব্যাটালিয়ন’ ৩৪ বিজিবির সদস্যরা।শনিবার (২১ জুন) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৬টা ১০ মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে আসলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি। বিজিবির গতি বুঝতে পেরে পালানোর চেষ্টা চালালে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।আটক ব্যক্তি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা হোসেন আহমদের ছেলে মো. শহিদ (১৯)।৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, আটক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে Read more

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’
‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) Read more

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন
বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে সরকার। বুধবার (০৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Read more

এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ
এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূষিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও রহস্যজনক কারণে Read more

নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন